ভয়ংকর মাদক আইসসহ জামাতা-শাশুড়ি আটক

ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ জামাতা ও শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন শাশুড়ি আরাফা আক্তার ও তার জামাতা র?বিন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবাও জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

জানা গেছে, বৃহস্পতিবার ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ঐ এলাকার একটি বাসায় অভিযান চালানো  হয়। এ সময় ঐ বাসা থেকে আরাফা খাতুন ও তার  জামাতা রবিনকে আটক করা হয়। এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেফতার করা হয়। সে এখন কারাগারে আছে। সম্প্রতি বেশ কয়েক জনকে আইসসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে জামাই-শাশুড়িকে আটক করা হয়।