হিজলায় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

বরিশালের হিজলায় দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান। এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে ঐ ডাকাতদলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে নিয়মিত আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।