তালার ঠান্ডা নদীতে নৌকাবাইচ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে তালা উপজেলার দলুয়া ঠান্ডা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এ নৌকাবাইচ নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ আনন্দ উল্লাসের সঙ্গে উপভোগ করেন। প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ওসি মো. নাজমুল হুদা, ওসি (তদন্ত) মো. বাবলুর রহমান, খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুর হোসেন প্রমুখ।