সারাবিশ্বে পাবলিক ফিগার বা সেলিব্রেটিরা সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কাজ করেন। আমার মনে হয়েছে, আমাদের দেশের শিল্পী বা সেলিব্রেটিরা এমন কাজের সঙ্গে কম যুক্ত থাকেন। এর দুটি কারণ আছে। আমাদের মাথায় একটি জিনিস কাজ করে, সেটা হলো কেউ কিছু করলেই স্বার্থ খোঁজে। এছাড়া আরো একটা বিষয় আছে, সেটা হলো কেউ ভালো কিছু করলে লুকিয়ে লুকিয়ে করতে চায়। কিন্তু আমার মনে হয়েছে, এই কাজগুলো বেশি করা উচিত এবং মানুষকে জানিয়ে করা উচিত। এতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ে। এ জন্য আমি সব সময় সুযোগ খুঁজতাম কখন এমন চ্যারিটির সঙ্গে যুক্ত হওয়া যায় এবং যার মাধ্যমে সমাজে প্রভাব ফেলতে পারি।
জনকল্যাণমূলক কাজ করা প্রসঙ্গে
অভিনেতা তাহসান খান
ওটিটি প্লাটফর্ম হলো ছোট একটা হল। এখানে দেখতে হলে আপনাকে টাকা দিয়েই দেখতে হচ্ছে। সুতরাং আমি এটাকে একদিক থেকে ভালোই বলবো। এখানে কাজ করার সুযোগটা হচ্ছে। আর এমনতো নয় ওয়েব ফিল্মে কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে, যেটা করতে আমার আপত্তি থাকবে। আমি বরং বলবো ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম নাটকের চেয়ে কোয়ালিটি ভালো হচ্ছে, নাটকের চেয়ে এখানে বাজেট বেশি থাকছে, বিগ ক্যানভাসে হচ্ছে। তাই ওটিটি প্লাটফর্মে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। যেহেতু নাটকের চেয়ে ওয়েব ফিল্মে কোয়ালিটি ও বাজেটে বেশি, তাই ওটিটি প্লাটফর্মে কাজ করতে আমার ভালো লাগে।
ওটিটিতে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম