শটগানসহ গ্রেফতার ২
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মোবাইল ফোনে পাবজি গেম খেলার দ্বন্দ্বে রাজু আহম্মেদ নামে এক কিশোর খুন হয়েছে। নিহত রাজু সিংগাইরের দক্ষিণ সাহরাইলের রিকশামেকার মুসলেম উদ্দিন ওরফে মুছার ছেলে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র। গতকাল ভোরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাজু মারা যায়। এলাকাবাসী ও থানার ওসি (তদন্ত ) আবু হানিফ বলেন, সংগ্রামের মদতে বখাটে আরিফ ও তার বাবা রাজু কোরাইসী ভয়ঙ্কর হয়ে উঠেছে। কেউ প্রতিবাদ করতে গেলেই গ্রামে এসে সংগ্রাম পিস্তল দেখায়। এ ছাড়া আরিফের বাবা রাজু কোরাইসী একাধিক মামলার ফেরারি আসামি।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পাবজি গেম খেলা ও আইডি নিয়ে রাজুর সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। আরিফ এলাকার বখাটে কিশোর এবং সে যেকোনো আইডি হ্যাক করতে পারে। বিষয়টি রাজু জেনে যাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে রাজুকে গত বৃহস্পতিবার রাতে কালীগঙ্গা নদীর পাড় ডেকে নেয় আরিফ। এ সময় সে পেছন থেকে ইট দিয়ে রাজুর মাথায় আঘাত করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে গোঙ্গানোর শব্দ পেয়ে লোকজন ছুটে এসে রাজুকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । সেখানে তার মৃত্যু হয় । এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ আরিফদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে র্যাব-ও পুলিশ এসে শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।