রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রায়গঞ্জে শনিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানাপুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী কামারগাড়ী সেতু এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠায়।