এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র

মুহাম্মদ আবু মুছা

প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

জ্ঞানমূলক প্রশ্ন

প্রাক-ইসলামি আরব

 

প্রশ্ন:১। ‘জাজিরাতুল আরব’ অর্থ কী?

উত্তর:‘জাজিরাতুল আরব’ অর্থ আরব উপদ্বীপ।

প্রশ্ন:২। আরব উপদ্বীপটি কী দ্বারা বেষ্টিত?

উত্তর:আরব উপদ্বীপটি তিন দিকে সমুদ্র ও একদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত।

প্রশ্ন:৩। আরব উপদ্বীপের আয়তন কত?

উত্তর:আরব উপদ্বীপের আয়তন ১০,২৭,০০০ বর্গমাইল বা ২৬,৫৮,৭৮১ বর্গ কি.মি.।

প্রশ্ন:৪। আরব শব্দটির অর্থ কী?

উত্তর:আরব শব্দটির অর্থ ‘মরুময়’।

প্রশ্ন:৫। ‘আরবাতুন’ শব্দের অর্থ কী?

উত্তর:‘আরবাতুন’ শব্দের অর্থ বৃক্ষলতাহীন মরুভূমি

প্রশ্ন:৬। হিব্রু ভাষায় আরবের সমার্থক শব্দ কী?

উত্তর:হিব্রু ভাষায় আরবের সমার্থক শব্দ ‘আবহার’ (Abhar)।

প্রশ্ন:৭। বেদুইন কারা?

উত্তর:প্রাক-ইসলামি যুগের যাযাবর আরব জাতিই বেদুইন নামে পরিচিত।

প্রশ্ন:৮। উত্তর আরবের অধিবাসীদের কী বলা হয়?

উত্তর:উত্তর আরবের অধিবাসীদের ‘আরব-ই-মুস্তারিবাহ’ বলা হয়।

প্রশ্ন:৯। বায়দা বা বাদিয়া অর্থ কী?

উত্তর:বায়দা বা বাদিয়া অর্থ জঙ্গল।

প্রশ্ন:১০। ‘আরব-ই-মুস্তারিবাহ’ কার বংশধর?

উত্তর:‘আরব-ই-মুস্তারিবাহ’ হযরত ইব্রাহিম (আ) এর পুত্র হযরত ইসমাইল (আ) এর বংশধর?

প্রশ্ন:১১। ‘আরবদের সৌভাগ্য’ বলা হতো কোন অঞ্চলকে?

উত্তর:আরব উপদ্বীপের উর্বর দক্ষিণ অঞ্চলকে ‘আরবদের সৌভাগ্য’ বলা হতো।

প্রশ্ন:১২। ‘ইয়েমেন’ শব্দের অর্থ কী?

উত্তর:‘ইয়েমেন’ শব্দের অর্থ সুখী ও সৌভাগ্যবান।

প্রশ্ন:১৩। উটকে কী বলা হয়?

উত্তর:উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়।

প্রশ্ন:১৪। কোন অঞ্চলকে ‘আল-হার্রাহ’ বলা হয়?

উত্তর:আরবের মধ্য ও পশ্চিমাংশে অবস্থিত অসমতল, লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চলকে ‘আল-হার্রাহ’ বলা হয়।

প্রশ্ন:১৫। প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য কী ছিল?

উত্তর:প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর।

প্রশ্ন:১৬। গাছের রানি বলা হয় কোন গাছকে?

উত্তর:গাছের রানি বলা হয় খেজুর গাছকে।

প্রশ্ন:১৭। কোন যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়?

উত্তর:নবোপলীয় যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়।

প্রশ্ন:১৮। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তর:বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মিসরীয় সভ্যতা।

প্রশ্ন:১৯। মিসর আফ্রিকা মহাদেশের কোন দিকে অবস্থিত?

উত্তর:মিসর আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

প্রশ্ন:২০। ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে কী বলে উল্লেখ করেছেন?

উত্তর:ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে ‘নীলনদের দান’ বা The gift of the Nile বলে উল্লেখ করেছেন।

প্রশ্ন:২১। প্যাপিরাস কী?

উত্তর:প্যাপিরাস হলো নীলনদের তীরে জন্মানো এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিসরীয়রা কাগজ তৈরি করে।

প্রশ্ন:২২। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন কে?

উত্তর:পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একেশ্বরবাদের ধারণা দেন ফারাও ইখনাটন।

প্রশ্ন:২৩। ‘হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ কী?

উত্তর:‘হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ পবিত্র লিপি।

প্রশ্ন:২৪। পিরামিড কী?

উত্তর:ফারাওদের মৃতদেহ মমি করে সংরক্ষণ ও এর নিরাপত্তার জন্য প্রাচীন মিসরীয়রা পাথর কেটে কেটে ত্রিভুজাকৃতির প্রকাণ্ড যে সৌধ নির্মাণ করত তাই পিরামিড।

প্রশ্ন:২৫। মিসরকে ‘নীল নদের দান’ কে বলেছেন?

উত্তর:ইতিহাসের জনক হেরোডোটাস মিসরকে ‘নীল নদের দান’ বলেছেন।