দশম শ্রেণির জীববিজ্ঞান

খালিদ আল নাঈম, দশম শ্রেণি

কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়

খাদ্য, পুষ্টি এবং পরিপাক

 

১. উত্স অনুযায়ী স্নেহপদার্থ কত প্রকার?

উত্তর:দুই প্রকার।

২. মূল বর্ধনের জন্য কোন খনিজ উপাদান অত্যন্ত প্রয়োজনীয়?

উত্তর:ফসফরাস।

 ৩. INFS কী?

উত্তর:The Institute of Nutrition and Food Science

৪. মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের?

উত্তর:চার ধরনের।

৫. লাইপেজ কী?

উত্তর:এক ধরনের এনজাইম।

৬. রোটা ভাইরাস কী?

উত্তর:ডায়রিয়ার জন্য দায়ী জীবাণু।

৭. পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে কোন এসিড?

উত্তর:হাইড্রোক্লোরিক এসিড।

৮. মানুষের বয়স বাড়ার সাথে বিএমআর মানের অবস্থা কীরূপ হয়?

উত্তর:বিএমআরের মান কমতে থাকে।

৯. পৌষ্টিকগ্রন্থি কাকে বলে?

উত্তর:যেসব গ্রন্থির রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে পৌষ্টিকগ্রন্থি বলে।

১০. অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?

উত্তর:অগ্ন্যাশয় একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে বলে একে (অগ্ন্যাশয়) মিশ্রগ্রন্থি বলে।

১১. আন্ত্রিক রস কী?

উত্তর:আন্ত্রিকগ্রন্থি থেকে নিসৃত রসের নাম আন্ত্রিক রস।

১২. Oesophagus কী?

উত্তর:গলবিল থেকে পাকস্থলি পর্যন্ত বিস্তৃত নালিটির নাম Oesophagus.

১৩. মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে কোনটি?

উত্তর:বিএমআই।

১৪. গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে কোন দুটি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর:গ্লুকাগন ও ইনস্যুলিন।

১৫. আত্তীকরণ কী?

উত্তর:শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার প্রক্রিয়া হলো আত্তীকরণ।

১৬. ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ কী নামে পরিচিত?

উত্তর:গ্যাস্ট্রিক রস।