সুনামগঞ্জে সংঘর্ষে এক জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে উদির হাওর বিলে বাঁধ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. রুহেব মিয়া (৪৫) নামে এক জন নিহত হয়েছেন। সোমবার বিকালে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ঐ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ সময় আহত হয়েছে উভয়পক্ষের ৪০ জন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।