শাহ অলিউল্লাহ সড়ক সংস্কারের আবেদন

কুমিল্ল­া জেলার নাঙ্গলকোট থানার নাঙ্গলকোট বাজার থেকে মৌকারা পর্যন্ত ৫-৬ কিলোমিটার দীর্ঘ শাহ অলিউল্ল­াহ সড়ক অনেক বছর ধরে সংস্কার বিহীন অবস্থায় আছে। রাস্তার কার্পেটিং উঠে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়ে পানি জমেছে। আশেপাশে দু-তিনটি বাজার এবং অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের নিত্যদিনের কাজের জন্য রাস্তাটি ব্যবহার করে। রোগীদের জন্য এই রাস্তা মরণফাঁদ হিসেবে গণ্য। প্রায়ই রাস্তা থেকে গাড়ি যাত্রীসহ উলটে যায়। জনদুর্ভোগ ঘোচাতে রাস্তাটির দ্রুত সংস্কার জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কে এম ছালেহ আহমদ বিন জাহেরী

নাঙ্গলকোট, কুমিল্ল­া