বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথম বারের মতো চিকিত্সাসেবা বইয়ের (হেলথ কার্ড) উদ্বোধন করেন। গত রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ হেলথ কার্ডের উদ্বোধন করেন। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। হেলথ কার্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের পরিবারের সদস্যরা চিকিত্সাসেবা পাবেন।
অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।