লিগের প্রথম হ্যাটট্রিক মাহবুব হোসেনের
স্পোর্টস রিপোর্টার
গতকাল মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকি লিগের খেলা শুরু হয়েছে। বড় দল মোহামেডান, আবাহনী ও মেরিনার মাঠে নেমেছে।
দিনের প্রথম খেলায় মেরিনার ৬-১ গোলে পুলিশকে হারায়। দ্বিতীয় খেলায় ১০-০ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারায়। সন্ধ্যার খেলায় আবাহনী ৬-০ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের প্রথম দিনই হ্যাটট্রিক করেছেন আবাহনীর মাহবুব হোসেন। মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে মোহামেডান-পুলিশ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য। গতকাল খেলা শুরু হওয়ার এক ঘণ্টা আগে জরিমানার টাকা জমা দিয়ে জিমিকে মাঠে নামায় মোহামেডান। নেমেই মোহামেডান দিনের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। মোহামেডান ১০-০ গোলে দিলকুশা স্পোর্টিংকে হারায়।