সরকারি স্যালাইন উত্পাদন বন্ধ

স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটে দুই বছর ধরে স্যালাইন ও ব­াড ব্যাগ উত্পাদন বন্ধ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে দ্রুত আধুনিকায়ন করে এ স্যালাইন উত্পাদনের প­ান্ট পুনরায় চালুর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বর্তমানে ছয়-সাতগুণ (কোনো কোনো ক্ষেত্রে ১০-১৫ বেশি দিয়ে কিনতে হচ্ছে)। কারখানাটি আধুনিকায়ন করে তিন মাসের মধ্যে উত্পাদনে যাওয়া সম্ভব। তিন শতাংশ সোডিয়াম ক্লোরাইড ৫০০ সিসির স্যালাইন বিক্রি করত ৪২ টাকায়। বেসরকারি কোনো প্রতিষ্ঠান দেশে এ স্যালাইন তৈরি না করায় সেটি চোরাইপথে এনে তিন হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবা বরাদ্দের ৬১ শতাংশ হচ্ছে শুধু ওষুধে। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হয় আইভি ফ্লুইডে। আইপিএইচ কলেরা স্যালাইন ১০০০ সিসি ও ৫০০ সিসি, গ্লুকোজ অ্যাকোয়া স্যালাইন ১০০০ সিসি ও ৫০০ সিসি, নরমাল স্যালাইন ১০০০ সিসি ও ৫০০ সিসি, হেমোডায়ালাইসিস ১০০০ সিসি হার্টসম্যান সলিউশন ১০০০ সিসি। উত্পাদন বন্ধ থাকায় স্যালাইন, ব­াড ব্যাগ ও রিএজেন্ট উত্পাদনের কাজে ব্যবহূত বিভিন্ন কাঁচামাল, ফিনিশড প্রোডাক্ট প্রচুর মজুদ আছে এবং ঐসব পণ্য উত্পাদনের কাজে নিয়োজিত দক্ষ জনবল বর্তমানে কর্মহীন।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০