শোক সংবাদ

শওকত হোসেন

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ খবরের সিনিয়র রিপোর্টার এস এম শওকত হোসেন (শওকত রেজা) বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মিরপুর মাজার রোডের বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে এস এম শওকত হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।