দ্বিতীয় ডোজ না দিয়েও মিলল টিকার সনদ। ভারতের মহারাষ্ট্রে বিজয়কুমার কাকড়ে নামে এক ব্যক্তি এ দাবি করেছেন। তিনি বলেছেন, প্রথম ডোজ টিকা নিয়ে কি করে তিনি টিকার সনদ পেলেন তা বুঝে উঠতে পারছেন না। অবশ্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভুলের কারণে এমনটি হতে পারে। এনডিটিভি
বিজয়কুমার কাকড়ে জানান, বুধবার তিনি দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। কিন্তু টিকা দেওয়ার আগেই তিনি একটি তার মোবাইলে খুদে বার্তা পান। সেখানে লেখা ছিল, আপনি পুরোপুরি টিকার ডোজ সম্পন্ন করেছেন ৪টা ১৭ মিনিটে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়ে। আপনি আপনার করোনার টিকাসনদটি সংগ্রহে রাখতে ডাউনলোড করতে পারেন।
তিনি আরো জানান, ‘যখন আমি লিংককে ক্লিক করি, আমি দেখতে পাই টিকাসনদটি যেখানে আমি পুরোপুরি টিকা সম্পন্ন করেছি দেখতে পাই।’ তবে চিকিত্সক জানান, হয়তো অপারেটর ভুল করে অন্য মোবাইল নম্বর টাইপ করে পাঠিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।