টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নুরপুর-কদমবাড়ী গ্রামীণ রাস্তার নুরপুরে পান্নু খাঁর বাড়ির কাছের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলার নুরপুর-কদমবাড়ী গ্রামীণ সড়কের কদমবাড়ী ইউনিয়নের দক্ষিণ নুরপুর রাস্তার পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
রাজৈর থানার এসআই আবুল কাওছার জানান, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখমণ্ডল শক্ত বস্তু দিয়ে থেঁতলানো রয়েছে।