কালিয়াকৈর পৌর নির্বাচন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেয়। নির্বাচনের জন্য নৌকা প্রতীকে মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন সাত জন। মনোনয়ন পাওয়ার পর রেজাউল
করিম রাসেল বলেন, ‘এতদিন একটি কুচক্রি মহলের কাছে পৌরসভা জিম্মি ছিল। কালিয়াকৈর পৌরসভা ও পৌরবাসীর জীবন মানের কোনো উন্নয়ন হয়নি। পৌরবাসীর ভোটে আমি নির্বাচিত হয়ে কালিয়াকৈর পৌরসভাকে একটি মডেল পৌর সভায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ।’