সোমবার তৃতীয় দফায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দপ্তরে তলব করা হলো অনন্যা পাণ্ডেকে। সূত্রের খবর, এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, চাঙ্কি পাণ্ডের কন্যা তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন। গত বৃহস্পতিবার প্রথম দফায় দুই ঘণ্টার বেশি সময় ধরে আরিয়ান খানের বাল্যবন্ধু অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছেন কর্মকর্তারা। গতকাল শুক্রবার প্রশ্নোত্তর পর্ব চলেছে চার ঘণ্টার বেশি। আগামী সোমবার আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। —আনন্দবাজার পত্রিকা