আমরা পড়ি
খালিদ আল নাঈম, দশম শ্রেণি
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়
খাদ্য, পুষ্টি এবং পরিপাক
১৭. যকৃতকে রসায়ন গবেষণাগার বলা হয় কেন?
উত্তর:যকৃতে বিভিন্ন রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয়।
১৮. বৃহদন্ত্র কয়টি অংশে বিভক্ত?
উত্তর:তিনটি অংশে।
১৯. তাপশক্তির একক কী?
উত্তর:ক্যালরি।
২০. আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর:১৬ ভাগ।
২১. কোন খাদ্য উপাদানটি পুষ্টি না জোগালেও আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান?
উত্তর:রাফেজ বা খাদ্য আঁঁশ।
২২. ক্লোরোসিস কী?
উত্তর:নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে।
২৩. কিসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়?
উত্তর:ফসফরাস।
২৪. একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে কী পরিমাণ খাদ্য ক্যালরির প্রয়োজন হয়?
উত্তর:২০০০-২৫০০ খাদ্য ক্যালরি।
২৫. কোন এনজাইম স্নেহ বিশ্লেষক হিসেবে কাজ করে? উত্তর:লাইপেজ।
২৬. Entamoeba histolytica কী?
উত্তর:এক ধরনের প্রোটোজোয়া।
২৭. মানুষের কয় জোড়া লালাগ্রন্থি আছে?
উত্তর:তিন জোড়া।
২৮. লালাগ্রন্থি থেকে নিসৃত রস কী নামে পরিচিত?
উত্তর:লালা (saliva) নামে পরিচিত।
২৯. বৃহদন্ত্র কী?
উত্তর:ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হলো বৃহদন্ত্র।
৩০. ভিলাস কী?
উত্তর:ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদের ভিলাস বলে।