সৌন্দর্য বর্ধন!

কুমিল্লা মহানগরীর সৌন্দর্য বর্ধনে টাইলসসহ ফুটপাত নির্মাণের পর সেগুলোর পাশে স্টেইনলেস স্টিলের পাইপ দিয়ে ফেন্সিং নির্মাণ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষীয় নজরদারির অভাবে দেখা গেছে ভিন্ন চিত্র।  নগরীর টমসম ব্রিজ থেকে  দক্ষিণ দিকে প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কটি এমনিতেই ব্যস্ত। এই সড়কটির উত্তর পাশজুড়ে রয়েছে একটি খাল (যা এখন বড় ড্রেনে পরিণত)। সড়কটি নির্মাণের পর একদিকে সড়ক অন্যদিকে খাল থাকলেও মাঝে কোনো জায়গা নেই। এতে করে লোকজন অনেকটা বাধ্য হয়েই সড়কের ওপর দিয়েই হাঁটাচলা করে। কিন্তু জনগণের সুবিধার জন্য কার্যকর কোনো ব্যবস্থা না নিয়েই স্টেইনলেস স্টিল পাইপ দিয়ে সড়কের পাশে নির্মাণ করা হয়েছে ফেন্সিং! ফুটপাত নেই—ফেন্সিং কিসের জন্য? ফুটপাত বিহীন সড়কের পাশে এভাবে সৌন্দর্য বর্ধন! নগরবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কী?

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা