স্পোর্টস ডেস্ক
অতীত বলছিল, আবুধাবিতে দিনের ম্যাচে যারা পরে ব্যাট করবে তারাই লাভবান হবে। গতকাল দক্ষিণ আফ্রিকাও সেটি পরিবর্তন করতে পারেনি। সুপার ১২-এর উদ্বোধনী ম্যাচে প্রোটিয়াদের ১১৮ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই পারি দেয় অস্ট্রেলিয়া। তবে খানিকটা রোমাঞ্চ জাগিয়ে।
আইপিএল অনুষ্ঠিত হওয়ায় আরব আমিরাতের ভেন্যুর উইকেটগুলো স্বাভাবিকের থেকে ধীরগতির। তাই টস হেরে ব্যাট করে ১১৮ রান করেও লড়াইয়ে ছিল টেম্বা বাভুমার দল। মারক্রাম সর্বোচ্চ ৪০ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্টার্ক, হেইজেলউড ও জাম্পা। জবাব দিতে নেমে ৩৮ রানেই ৩ উইকেট হারায় অজিরা। নজরে থাকা ওয়ার্নার ফেরেন ১৪ রানে। অধিনায়ক ফিঞ্চ ০ ও মার্শ আউট হন ১১ রানে। প্রোটিয়াদের দিকে হেলে পড়া ম্যাচটিকে ঘুরিয়ে দেন স্মিথ (৩৪)। তাই শেষ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে সক্ষম হন স্টয়নিস (২৪) ও ওয়েড (১০)। প্রোটিয়াদের হয়ে নরকিয়া ২, শামসি ও মহারাজ এক উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১১৮/ ৯ ২০ ওভার (মারক্রাম ৪০, রাবাদা ১৯, মিলার ১৬; স্টার্ক ২/৩২, হেইজেলউড ২/১৯, জাম্পা ২/২১)।
অস্ট্রেলিয়া : ১২১/৫ ২০ ওভার (স্মিথ ৩৫, স্টয়নিস ২৪*, ওয়েড ১৫*; নরকিয়া ২/২১, শামসি ১/২২, মহারাজ ২৩/১)। ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।