দেশে ফিরেছেন সেনাপ্রধান

দক্ষিণ কোরিয়া সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি গত ১৯ অক্টোবর কোরিয়া প্রজাতন্ত্রের সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিনের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে দ্বিপাক্ষিক আলোচনায় তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা।

পরবর্তী সময়ে সেনাবাহিনী প্রধান ‘আর্মি টাইগার ৪.০’ ও ‘ওয়ারিয়র্স প্ল্যাটফরম’ শীর্ষক দুটি মহড়া অবলোকন করেন। এছাড়াও তিনি সিউলে ইন্টারন্যাশনাল এরোস্পেস         অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১  এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি কোরিয়া প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী সিঅ উক, সেনাবাহিনী প্রধান জেনারেল ন্যাম ইয়ং শিন; এ্যাঙ্গোলা সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল জ্যাক রাউল; রাশিয়া গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ জেনারেল ওলেগ লিওনিদোভিচ সেউকভসহ অন্যদের সঙ্গে মতবিনিময় করেন।