সম্প্রতি পাকিস্তানে মূল্যস্ফীতি এবং বেকারত্ব বেড়ে গেছে অনেক। এই দুইটি ইস্যুকে সামনে রেখে ইমরান খানের সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিক্ষোভ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।
সিফাই ডট কম জানিয়েছে, বিক্ষোভকারীরা সরকারকে মালাকান্দ বিভাগের জনগণকে করের আওতায় না আনার দাবি জানিয়েছে। মুন্ডায় জেআই এবং জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ সমাবেশ করেছে।
বটগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল জুমার নামাজের পর মূল্যস্ফীতির বিরুদ্ধে যৌথ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের মতে, পিটিআই শাসকরা সরকারি ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয়েছে।
ইত্তেফাক/এসএ