শৈলকুপায় সংঘর্ষে আহত ১০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।