দশম শ্রেণির রসায়ন

মো. রাকিব আল হাসান

শিক্ষার্থী:দশম শ্রেণি 

পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

মোলের ধারণা ও রাসায়নিক গণনা

 

১। প্রশ্ন:আভোগ্রেড্রোর সংখ্যা কাকে বলে?

উত্তর:6.023x1023 সংখ্যাটি পরমাণু, অণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই সংখ্যাটি আভোগ্রেড্রোর সংখ্যা বলে।

 

 

 

 

 

 

২।প্রশ্ন:ক্রোমাটোগ্রাফি কী কাজে ব্যবহূত হয়?

উত্তর:কোনো অবিশুদ্ধ পদার্থ বিশুদ্ধ করার জন্য ক্রোমাটোগ্রাফি ব্যবহূত হয়।

৩। প্রশ্ন:১ মোল অণুতে কতটি অণু থাকে?

উত্তর:১ মোল অণুতে  6.023x1023 টি অণু থাকে।

৪। প্রশ্ন: প্রমাণ অবস্থায় ১ মোল গ্যাসের আয়তন কত লিটার?

উত্তর:প্রমাণ অবস্থায় ১ মোল গ্যসের আয়তন  22.4 L

৫। প্রশ্ন:দর্শক আয়ন কাকে বলে?

উত্তর:জলীয় দ্রবণে যে আয়নগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে না তাকে দর্শক আয়ন বলে।

৬। প্রশ্ন:রাসায়নিক পদার্থ পরিমাপের একক কী?

উত্তর:রাসায়নিক পদার্থ পরিমাপের একক মোল।

৭। প্রশ্ন:আভোগেড্রো সংখ্যার মান কত?

উত্তর:আভোগেড্রো সংখ্যার মান 6.023x1023

৮। প্রশ্ন:পানির আণবিক ভর কত?

উত্তর:পানির আণবিক ভর ১৮g

৯। প্রশ্ন:মোলার আয়তন কাকে বলে?

উত্তর:এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে।

১০। প্রশ্ন:মোলার দ্রবণ কাকে বলে?

উত্তর:স্থির তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটারে এক মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার আয়তন বলে।

১১। প্রশ্ন:দ্রবণ প্রস্তুত করার সময় কী কী ব্যবহার করা হয়?

উত্তর:দ্রবণ প্রস্তুত করার সময় পানি, এসিড, অ্যালকোহল ইত্যাদি ব্যবহার করা হয়।

১২। প্রশ্ন:জলীয় দ্রবণ কাকে বলে?

উত্তর:পানিকে দ্রাবক হিসাবে ব্যবহার করলে যে দ্রবণ তৈরি হয় তাকে জলীয় দ্রবণ বলে।