বিনোদন রিপোর্ট
র্
‘বায়োপিক’-এর প্রি-প্রডাকশন শেষ হওয়ার পর ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার বড়পর্দার জন্য নির্মাণে আসছেন। সিয়াম আহমেদ ও পরীমণির এই ছবিটির কাজ শুরু না হতেই ঘোষণা এলো পরিচালকের দ্বিতীয় ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর। এই ছবিতে যাবে দুই বাংলার জনপ্রিয় দুই তারকাকে। এতে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক জিত্ ও বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। চুক্তি না হলেও তাদের অভিনয় অনেকটাই চূড়ান্ত। এ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘জিতের সঙ্গে গল্প নিয়ে আলোচনা হয়েছে। তিনি এটা পছন্দ করেছেন। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ৩০ অক্টোবর আশা করি সব ফাইনাল হবে। আশা করছি, তাদের দুজনকেই এ ছবিতে পাবো।’ তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং শুরু হবে। এর গল্প দু’জন পুরুষকে নিয়ে। চরিত্র দুটোতে অভিনয় করবেন মোশাররফ ও জিত্। আর নভেম্বরে শুটিং হবে ‘বায়োপিক’ চলচ্চিত্রের।
০