ফ্লাশ ড্রাইভ শর্টকাট মু্ক্ত রাখা

অনেক সময় পেনড্রাইভসহ বিভিন্ন ফ্লাশ ড্রাইভ ও তার মধ্যে থাকা ফাইল শর্টকাট হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয়। এমনকি প্রয়োজনীয় ফাইল নষ্ট হয়ে যেতে পারে। তবে উইন্ডোজের কমান্ড ব্যবহারের মাধ্যমে এই শর্টকাট থেকে মুক্তি পাওয়া যায়।

এজন্য প্রথমে Start মেনু থেকে Run এ যেতে হবে। সেখানে cmd লিখে enter দিতে হবে। অথবা  কিবোর্ড থেকে window key + R চাপতে হবে। রান ওপেন হলে CMD লিখে enter দিতে হবে। এখন Cmd তে attrib -h -r -s /s /d ?:*.* এটা লিখে enter চাপুন। এই কোডের প্রশ্নবোধক স্থানে ফ্লাশ ড্রাইভ যে ভলিউমে আছে তা লিখতে হবে। যেমন যদি ফ্লাশ ড্রাইভ L ভলিয়মে থাকে তাহলে লিখতে হবে attrib -h -r -s /s /d l:*.*

এভাবেই শর্টকাট তৈরি থেকে মুক্তি পাওয়া যাবে।

 

 

০