ইবিতে সশরীরে ক্লাস শুরু

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে সশরীরে ক্লাস শুরু হয়। কলা অনুষদের ডিন প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী দৈনিক ইত্তেফাককে বলেন, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নেওয়া শুরু করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাকালীন ক্ষতি পুষিয়ে উঠতে পারব। উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকেরা যদি চান প্রয়োজনে ছুটির দিনেও ক্লাস নিতে পারবেন। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।