সেরা ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সেইলর

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম রিটেইল অ্যাওয়ার্ডস  ২০২১ -এ বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সেইলর’ বেস্ট ফ্যাশন রিটেইল ব্র্যান্ড, বেস্ট ব্র্যান্ড ইন ইনস্টোর ডিজাইন, অ্যাওয়ার্ডের গৌরব অর্জনসহ বেস্ট রিটেইল ক্যাম্পেইন হিসেবে ‘সেইলর স্টাইল অন সিটিস্ক্যাপ’ ও ‘অনারেবল মেনশন’-এর খ্যাতি লাভ করে। গেলো ২৩ অক্টোবর এ পুরস্কার দেওয়া হয়।

২০১৫ সালে যাত্রা শুরু হয় সেইলরের, তখন থেকেই একটি দক্ষ দেশীয় জনশক্তি দ্বারা পরিচালিত সেইলর, তাদের নিরলস পরিশ্রম এবং বিক্রয় পরবর্তী ত্রুটিহীন সেবা নিশ্চিতকরণে দেশের ফ্যাশন সচেতনদের আস্থা ও বিশ্বাস অর্জনে সামর্থ্য লাভ করে।

যাত্রা পরবর্তী সময়ে ফ্যাশন সচেতন মানুষদের চাহিদা মিটিয়ে নিরন্তর সেবা প্রদানের প্রতিফলন হলো বেস্ট ফ্যাশন রিটেইলার অ্যাওয়ার্ড। আধুনিক দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ও ঐতিহ্যের সংমিশ্রণ খুঁজে পাওয়া যায় সেইলরের সিলেট, রাজশাহী, কক্সবাজার ও ওয়ারী আউটলেটে, তার ফলস্বরূপ সেইলরকে বেস্ট ব্র‍্যান্ড ইনস্টোর ডিজাইনে ভূষিত করা হয়।

দেশের তরুণ প্রজন্মের কাছে সেইলর এখন অন্যতম পছন্দের অবস্থান রয়েছে। তাদের পছন্দনীয় আকর্ষণীয় ডিজাইন আর ঢাকা শহরের দৃষ্টিনন্দন স্থাপত্যকে সেইলর ফুটিয়ে তুলেছে তাদের স্টাইল অন সিটিস্ক্যাপ ক্যাম্পেইনে। আর এই ক্যাম্পেইন ‘বেস্ট রিটেইল ক্যাম্পেইন’ ক্যাটাগরিতে লাভ করে ‘অনারেবল মেনশন’ অ্যাওয়ার্ড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত প্রথম রিটেইল অ্যাওয়ার্ডস ২০২১-এ বাংলাদেশ রিটেইল ইন্ড্রাস্ট্রির প্রায় সকল রিটেইলার অংশগ্রহণ করেছিলো।

ইত্তেফাক/আরএম