কুবির প্রথম উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৫ বছর পর প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ২০১৩ এর ধারা ১১ ক (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। উপ-উপাচার্য হিসেবে যোগদানের দিন থেকে ৪ বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। উপ-উপাচার্যের দায়িত্ব পালনকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।