ঘরে পোষা প্রাণী রাখার অভ্যাসটা বহু আগে থেকে থাকলেও এখন একটু রদবদল হয়েছে৷ বাড়িতে বিড়াল কিংবা কুকুর পালার এখন বেশ চল। তবে আপনার তুলতুলে নতুন বন্ধুর কারণে কিছু ঝামেলাও হতে পারে। অধিকাংশ সময় তা স্বাস্থ্যগত হয়ে থাকে।
পোষা প্রাণীর কারণে এলার্জির সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ভাবেন যে এসকল সমস্যা থাকলেই পোষা প্রাণী রাখা যাবেনা। তবে একটু সতর্ক থাকলেই সমস্যাগুলো এড়ানো যায়৷ এসকল সমস্যা হলে কিভাবে নিস্তার পাবেন? বা কি করণীয় হতে পারে? তা নিয়েই আজ আমাদের আলোচনা।
পেট এলার্জি কেন হয়?
বর্তমান সময়ে এলার্জির মাত্রা বেড়ে গেছে। অন্তত ত্রিশ বছর আগেও এমনটি ছিলোনা। এর কোনো সুনির্দিষ্ট কারণ আমাদের জানা নেই। তবে শারীরিক কসরত এবং স্বাস্থ্যসচেতনতার অভাবে এমনটা হয়৷ বিশেষত পোষা প্রাণীর দেহে কিছু অণুজীব বাস করে। খুব ছোট বয়সে কোনো শিশু যদি পোষা প্রাণীর সংস্পর্শে থাকলে এলার্জির সমস্যা হয়না। মূলত মাইক্রোবের সাথে মানিয়ে না নেয়ার প্রবণতাই দায়ী। মূলত নিম্নোক্ত কারণে হতে পারে:
- পেট প্রোটিন এলার্জেন একটি বড় কারণ আপনার এলার্জির। সেক্রেটোগ্লোবিন, লিপোক্যালিনস, কেলিক্রেইনস নামক তিনটি প্রোটিন মূলত এই এলার্জির জন্যে দায়ী।
- বাইরের অনেক কিছু থেকেই আপনার পোষা প্রাণী কিছু উপাদান বহন করে আনতে পারে যাতে এলার্জি হয়ে ওঠে৷ সেগুলোর ব্যাপারে লক্ষ্য রাখতে শিখুন।
- অনেক সময় পোষা প্রাণী নোংরা স্থানে যাতায়াত করার অবাধ সুযোগ পেলে শরীরে অনেক বাজে মাইক্রোব বহন করে নিয়ে আসে।