জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে মহানগর ছাত্রলীগ।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ বের হয়। পরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে আব্বাস আলীকে মেয়র পদ থেকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার ১২ জন কাউন্সিল। একই সঙ্গে দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে পৌর ভবনে আয়োজিত প্রতিবাদ সভায় তারা এই দাবি জানান। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান।