তালা উপজেলার খলিলনগরে পল্লী বিদ্যুতের পুলে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত আছাদুল ইসলাম শেখ (৩০) মারা গেছেন।
সোমবার সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আছাদুল শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের শ্রমিক হিসেবে কাজ করতেন।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, রবিবার বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আছাদুল শেখ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আছাদুল মারা যায়।
তালা পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করা নিষেধ অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে। এ সময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়।