ছাগল মেলা উপলক্ষে...

ঢাকার দোহারে ছাগল মেলা উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায়  বৃহস্পতিবার এ মেলার আয়োজন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প পরিচালক শরিফুল হক। মেলা পরিদর্শন শেষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শামীম নাহারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন ইয়াকুব, ভেটেরিনারি সার্জন ডা. মো শামীম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার প্রমুখ।