খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চলমান শিক্ষা কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় অনলাইনে পাঠদান অব্যাহত থাকবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) খুবির উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে জরুরি এক সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্ধ থাকবে। এ ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে চলবে। তবে জরুরি সেবাসমূহ (বিদ্যুৎ,পানি, মেডিকেল, প্রকৌশল বিভাগ, নিরাপত্তা, এস্টেট, ইন্টারনেট, আইসিটি ইত্যাদি) যথারীতি চালু থাকবে।