সোমালিয়ায় জাতিসংঘের গাড়িতে হামলা, নিহত ১০

 
সোমলিয়ার পুন্টল্যান্ড প্রদেশে জাতিসংঘের গাড়িতে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, বোমাটি জাতিসংঘের গাড়িতে পেতে রাখা হয়েছিল। তবে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা।
 
নিহতের মধ্যে জাতিসংঘের মিশনে কাজ করা কেনিয়া ও সোমালিয়ার অধিবাসী রয়েছে।
 
আল-কায়েদার শাখা সংগঠন আল-শাবাব সোমালিয়া নিজেদের নিয়ন্ত্রণে দেশটির সরকারের সাথে যুদ্ধ করছে। তবে পুন্টল্যান্ডে হামলার ঘটনা বিরল।