বিয়ার পানে রেকর্ড অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বড়সড় একটি গ্লাস ভর্তি বিয়ার এক চুমুকেই গিলে ফেলে রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন! প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পুরো এক গ্লাস বিয়ার খেতে তিনি সময় নিয়েছেন মাত্র সাত সেকেন্ড। গত শুক্রবার পূর্ব সিডনির একটি পানশালায় এই কান্ড ঘটান টনি অ্যাবোট। কেউ কেউ হয়তো মনে করছেন, প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তির জন্য বেমানান। অনেকে আবার এর জন্য অ্যাবোটের প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য অস্ট্রেলিয়ার রাজনীতিতে এই ঘটনা প্রথম নয়, টনি অ্যাবোট এমন ঘটনা আগেও ঘটিয়েছেন! সাবেক প্রধানমন্ত্রীদের একজন বব হক যিনি এগার সেকেন্ডে আড়াই পাইন্ট বিয়ার পান করে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলার ঘোষণা দিয়েছিলেন। ২০১২ সালে তার বয়স যখন ৮২ বছর তখন ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বব হক একটি ক্রিকেট ম্যাচ দেখার সময় কয়েক সেকেন্ডের মধ্যে বিয়ারের বড় একটি বড় গ্লাস খালি করে ফেলেছেন। তাহলে কি রেকর্ড গড়া আর হলো না টনি অ্যাবোটের। -বিবিসি