ডোমিনিকান প্রজাতন্ত্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭

 
ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ব্রিটেন ও স্পেনের ছয় পর্যটক ও স্থানীয় এক পাইলট নিহত হয়েছেন। সোমবার বিমানটি পুন্টা কানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি গলফ মাঠে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর: এএফপির।
 
ডোমিনিকান বেসামরিক বিমানের এক বিবৃতিতে বলা হয়, বিমানটি পুন্টা কানা থেকে আরোয়ো বারিলে যাচ্ছিল।
 
নিহতদের মধ্যে একজন ডোমিনিকান পাইলট হেক্টর সোরিয়নো (৩৭) এবং অপর ছয়জন স্পেন ও ব্রিটেনের পর্যটক।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনার কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানায়, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ঐ গলফ মাঠে অবতরণের চেষ্টা করেন।