জাপানের একটি ম্যাগনেটিক ট্রেন ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতিতে চলে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। গত সপ্তাহেও ওই ট্রেনটিকেই পরীক্ষামূলকভাবে ঘণ্টায় ৫৯০ কিলোমিটার গতিতে চালিয়ে বিশ্বরেকর্ড গড়া হয়। এর আগেও সর্বোচ্চ গতির খেতাব ছল জাপানের একটি ম্যাগনেটিক ট্রেনের। সেই ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৫৮১ কিলোমিটার। খবর- বিবিসির।
২০২৭ সালে এই ট্রেনটি বাণিজ্যিকভাবে চালানো হবে বলে সেন্ট্রাল জাপান রেলওয়ে জানিয়েছে। টোকিও-নাগোয়া রুটে চলাচল করবে ট্রেনটি।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তড়িৎ চুম্বকের সাহায্যে ট্র্যাকের ওপর ভাসমান অবস্থায় চলাচলকারী এই ট্রেনটি মাত্র ৪০ মিনিটে ২৮০ কিলোমিটার পথ পাড়ি দেবে। যাত্রী বহন করার সময় এটিকে ঘণ্টায় সর্বোচ্চ ৫০৫ কিলোমিটার বেগে চালানো হবে।