ইয়েমেনে জরুরি ত্রাণ সহায়তার আহ্বান ইরানের


ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপরে সৌদি নেতৃত্বাধীন জোটের চালানো অভিযান আপাতত সমাপ্ত হওয়ার পর সেখানে জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জাফরি বলেছেন সৌদি আরব যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ইতিবাচক।
জাফরি সামরিক অভিযানে সৌদি জোট আপাতত ইস্তফা দেওয়ায়, বিষয়টির প্রশংসা করেছেন।
আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান জানান তিনি।
শিয়া অধ্যুষিত দেশ ইরান, ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদেরকে মদদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে সুন্নি শাসিত সৌদি আরব। যদিও সেটা অস্বীকার করছে ইরান।
সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগের প্রধান বলেছেন এই সংকট সমাধানের জন্য এখন একটি রাজনৈতিক সমাধানের পথ খোঁজা হবে।
গত জানুয়ারি মাসে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়ে দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাদি-কে হুতিরা গৃহবন্দী করার পর থেকেই সেখানে সংঘর্ষের শুরু হয়।
-বিবিসি