জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কার্যালয়ের ছাদে একটি ছোট ড্রোন দেখা গেছে। বুধবার ড্রোনটিকে সেখানে উড়তে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য কান্টেই’র কর্মকর্তারা ৫০ সেন্টিমিটারের (২০ ইঞ্চি) ঐ ড্রোন দেখতে পায়। সকালের দিকে ড্রোনটি পাঁচতলা ভবনের উপরে দেখতে পায় তারা।
একটি ফুটেজে অসংখ্য পুলিশকে বাড়ির ছাদে ও হেলিপ্যাডে অবস্থান করতে দেখা গেছে। চারপাখার ড্রোনটিতে তারা কোনো বিস্ফোরক খুঁজেনা পেলেও এতে একটি ক্যামেরা,
একটি প্লাস্টিক বোতল ও অগ্নিশিখার মতো কিছু একটা দেখা গেছে বলে জানিয়েছে এনএইচকে।
টোকিওর মেট্রোপলিটন পুলিশ এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এখন ইন্দোনেশিয়া অবস্থান করছেন। তিনি দিনের বেলায় এখানে কাজ করেন। এখান থেকে তার ব্যক্তিগত বাসায় যেতে ১৫ মিনিট লাগে।
জাপানে বৈমানিক সমীক্ষা, ছবি তোলা ও ভিডিও ধারণের জন্য ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। তবে এতে কোনো আইনি বাধা নেই।