শিশুদের ওপর যৌন হয়রানি বন্ধে দেশব্যাপী অভিযান শুরু করেছে কলম্বিয়া সরকার। গত দুই দিনে দেশটিতে যৌন হয়রানির অভিযোগে ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর- এএফপির।
মঙ্গলবার দেশটির শীর্ষ আইন কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে, ২০ ও ২১ এপ্রিলে চালানো এই অভিযানের জন্য ১ হাজার ১৮০’র বেশি অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এখন পর্যন্ত এই অভিযানে ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা আরও জানায়, এ বছর কর্তৃপক্ষ এ ধরনের অপরাধের ১১ হাজার ৭২৯টি অভিযোগ পেয়েছে। এসব ঘটনায় ১২ হাজার ৯শ’ ২১ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে যাদের অধিকাংশেরই বয়স ১৪ বছরের কম।
ইউনিসেফের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ায় যৌন নির্যাতনের শিকার ৮৬ শতাংশই শিশু।