বন্ধ ঘোষণার পর ইয়েমেনে ফের সৌদি হামলা

 
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলা বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পরই হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। বন্দরনগরী এডেনের ডেপুটি গভর্নর নায়েফ আল বারিক আল জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধ বিমানগুলো এডেনে বিদ্রোহীদের ব্যবহৃত ট্যাঙ্কগুলো লক্ষ্য করে হামলা চালায়। এছাড়াও দেশটির মধ্যাঞ্চলীয় তাইজ শহরেও বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। শহরটিতে বিদ্রোহীরা প্রেসিডেন্ট সমর্থক বাহিনীর সদর দফতর ঘেরাও করে রেখেছিল।