ভারতের বিহারে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৪৪ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে বিহারের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলো ঝড়ের সাথে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। কয়েক কোটি রুপির ফসল ও সম্পদ নষ্ট হয়েছে।
ঝড়ের ব্যাপারে আবহাওয়া অধিদফতরের আগাম কোনো আভাস ছিল না। এ কারণে মাধেহপুরা, কটিহার, সাহারসা, মধুবানি, দারভাঙ্গা, সমস্তিপুর, সীতামারি ও ভাগলপুরের অধিবাসীদের পূর্বপ্রস্তুতি ছিল না।
ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে পূর্ণিয়া জেলায়। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। সেখানে ৩২ জন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিহারের ঐসব এলাকা পরিদর্শন করবেন।