যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালকের পদত্যাগ

 
কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচারকারীদের টাকায় আয়োজিত পার্টিতে পতিতাদের নিয়ে সময় কাটানোর অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিসেল  লিওন হার্ট পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরিক  হোল্ডার। গত মাসে তদন্তের পর জাস্টিস ডিপার্টমেন্ট দেখতে পায় কয়েকজন কর্মকর্তা মাদক পাচারকারীদের টাকায় দেশের বাইরে বিভিন্ন পার্টিতে যোগ দিয়েছে। কলাম্বিয়ায় আয়োজিত এসব পার্টিতে পতিতারাও ছিলো। মিসেল লিওন হার্ট ২০০৭ থেকে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার ফাঁস হওয়ার পর কংগ্রেশনাল কমিটি তাকে পদত্যাগ করতে বলে।