ভারতে ইন্টারনেট ব্যবহারে সরকারি বৈষম্যের কথা উল্লেখ করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকার একে খণ্ডিত করে ফেলেছে এবং কর্পোরেট কায়দায় ব্যবহার করছে। তিনি একে সবার জন্য সমানভাবে উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী গতকাল বুধবার ভারতীয় লোকসভায় বক্তৃতাকালে এই অভিযোগ করেন। ৪৪ বছর বয়সী কংগ্রেস নেতা বলেন, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির খবরদারি বন্ধে আইন সংশোধন অথবা এ সংক্রান্ত নতুন আইন তৈরি করা হোক।