শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ভাই গ্রেফতার

 
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের ভাই বাসিল রাজপাকসেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, বাসিল তার ভাইয়ের অধীনে অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
 
বাসিল ছাড়াও আরো দুইজনের বিরুদ্ধে  নির্মাণ কাজে রাষ্ট্রীয় তহবিল ‘আত্মসাৎ’ করার অভিযোগ রয়েছে।
 
মাহিন্দ রাজাপাকসে  ও তার অন্য ভাই গোটাভায়ায়েরর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।