'২৬ হাজারেরও বেশি লোক ইবোলা আক্রান্ত'

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রেতিবেদনে প্রকাশ করেছে যে, এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি লোক ইবোলা রোগে আক্রান্ত হয়েছে এবং ১০ হাজার ৮শ’র বেশি লোকের প্রাণহানি ঘটেছে। ডব্লিউএইচও বুধবার এ তথ্য জানিয়েছে। 
সংস্থাটি এও হুঁশিয়ার করেছে, ইবোলা রোগীর সংখ্যা কমার হার থেমে গেছে। ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণ বন্ধে ব্যাপক প্রচেষ্টারও আহ্বান জানানো হয়েছে। 
ডব্লিউএইচও বলেছে, গত ১৬ মাসে ২৬ হাজার ৭৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে এবং ১০ হাজার ৮শ’ ২৩ জনের প্রাণহানি হয়েছে। ইবোলায় আক্রান্ত হয়ে সবেচেয়ে বেশি লোকের প্রাণহানি হয়েছে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে। তবে এ ভাইরাসের বিস্তার আস্তে আস্তে কমতে থাকে ওই তিন দেশে। 
গত ১৯ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে ইবোলায় নতুন করে ৩৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গিনিতে ২১ ও সিয়েরালিওনে ১২ জন আক্রান্ত হয়। তবে লাইবেরিয়ায় কেউ আক্রান্ত হয়নি।
এর আগের সপ্তাহে ৩৭ জন নতুন করে ইবোলায় আক্রান্ত হয়েছিল। তার আগের সপ্তাহে আক্রান্ত হয়েছিল ৩০ জন।
ডব্লিউএইচও আরো জানিয়েছে, গত তিন সপ্তাহে এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে।