নিউজিল্যান্ডে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হলেও এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে সাউথ আইল্যান্ডের কাইকোরা শহরের প্রায় ৬৬ কিলোমিটার দূরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।
স্থানীয় জিওনেট মনিটরিং সার্ভিস জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। তারা আরো জানায়, সারাদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।