ভুয়া বোমায় প্রেম প্রস্তাব

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি হাইস্কুলের এক ছাত্র তার এক সহপাঠিকে ভয় দেখিয়ে প্রেমে রাজি করাতে গিয়ে ফেঁসে গেছে। সে একটি ভূয়া বোমা বানিয়ে মেয়েটিকে বলে তার প্রস্তাবে রাজি হতে। কিন্তু মেয়েটি রাজি হয় না। ১৮ বছর বয়সী ওই ছাত্রের নাম ইব্রাহিম আহমাদ। মেয়েটি ভাবতে সময় নিচ্ছে দেখে সে ওই নকল বিস্ফোরক ভরা বোমা তার মুখে ছুড়ে মারল। তখনই মেয়েটি বুঝে ফেলল যে এটা ভূয়া বোমা। তখন সে স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়। বোমাটি ভূয়া হলেও কর্তৃপক্ষ তাকে ক্ষমা করেনি। স্কুল থেকে বহিষ্কার করেছে। -বোস্টন গ্লোব